২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন

আসামিদের সাফাই সাক্ষ্যের জন্য আগামী ১৯ নভেম্বর দিন দিয়েছে আদালত।

অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 12:34 PM

Updated : 26 Oct 2026, 12:33 PM

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলার আসামি সাখাওয়াত আলী নোবেল (শিমুর স্বামী) ও তার সহযোগী এস এম ফরহাদ আত্মপক্ষ শুনানিতে নিজেদের বলে ‘নির্দোষ দাবি’ করেছেন।

শুনানি শেষে আসামিদের সাফাই সাক্ষ্যের জন্য আগামী ১৯ নভেম্বর দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম।

সোমবার আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। কারাগারে থাকা দুই আসামি নোবেল ও ফরহাদকে আদালতে হাজির করা হয়। বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ।

এ সময় তারা নিজেদের ‘নির্দোষ’ দাবি করে ন্যায়বিচার চান। সাফাই সাক্ষ্য দেবেন কি না বিচারক জানতে চাইলে বলেন, তারা সাফাই সাক্ষ্য দেবেন। এরপর ১৯ নভেম্বর সাফাই সাক্ষ্যের দিন ধার্য করা হয়।

এর আগে গেল ৬ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।

২০২২ সালের গত ১৭ জানুয়ারি ঢাকার কেরাণীগঞ্জ থেকে অজ্ঞাতপরিচয়ে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন রাতেই আঙুলের চাপ শনাক্ত করে শিমুর নাম-পরিচয় জানতে পারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ বিষয়ে শিমুর ভাই হারুনুর রশীদ ১৮ জানুয়ারি শিমুর স্বামী সাখাওয়াত আলীম নোবেল ও তার (নোবেল) বাল্যবন্ধু ফরহাদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ থানায় মামলা করেন। এতে অজ্ঞাত পরিচয়ে আরও কয়েকজনকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত করে ওই বছরের ২৯ অগাস্ট কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম নোবেল ও ফরহাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

পুরনো খবর:

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দিতে পাঁচ সপ্তাহ সময় পেল পুলিশ
শিমু হত্যায় ‘দাম্পত্য কলহের’ কথাই এসেছে জবানবন্দিতে
অভিনেত্রী শিমু হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ২৬ অক্টোবর
অভিনেত্রী শিমু হত্যা: স্বামীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
শিমু হত্যার পেছনে দাম্পত্য কলহ, স্বামীই ঘাতক: পুলিশ