Published : 03 Jan 2024, 08:53 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত ভোটে থাকছে ২৮টি দল। আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এখন দলীয় প্রার্থী ১৫৩৪ জন আর স্বতন্ত্র ৪৩৬ জন।
এবার সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এরপরই রয়েছে জাতীয় পার্টি, তাদের প্রার্থী রয়েছেন ২৬৫ জন।
আর তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপির।
বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে এ ভোট হচ্ছে।
২৮ রাজনৈতিক দল থেকে যত প্রার্থী
আওয়ামী লীগ (নৌকা): ২৬৬ জন
জাতীয় পার্টি (লাঙ্গল): ২৬৫ জন
জাকের পার্টি (গোলাপ ফুল): ২১ জন
তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) : ১৩৫ জন
ন্যাশনাল পিপলস পার্টি (আম): ১২২ জন
বাংলাদেশ কংগ্রেস (ডাব): ৯৬জন
জাসদ (মশাল): ৬৬ জন
বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা): ৭৯ জন
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি): ৬৩ জন
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন): ৪৫ জন
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম (নোঙ্গর): ৫৬জন
বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা): ৩৮ জন
ইসলামী ঐক্যজোট (মিনার): ৪২ জন
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার): ৩৯ জন
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি): ৩৭ জন
কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা): ৩০ জন
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি): ২৬ জন
গণফ্রন্ট (মাছ): ২১ জন
জাতীয় পার্টি-জেপি (বাই সাইকেল): ১৩ জন
বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি): ১৬ জন
বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ): ১১ জন
বিকল্প ধারা বাংলাদেশ (কুলা): ১০ জন
বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল): ৫ জন
গণতন্ত্রী পার্টি কবুতর): ১০ জন
গণফোরাম (উদীয়মান সূর্য): ৯ জন
বাংলাদেশ সাম্যবাদী দল (চাকা): ৪ জন
বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (কুঁড়েঘর): ৫ জন
বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাত পাঞ্জা): ৪ জন
স্বতন্ত্র ৪৩৬ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। বাছাই ১-৪ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোট ৭ জানুয়ারি।
৭ জানুয়ারি সকাল আট টা থেকে বিকাল চার টা পযন্ত একটানা ভোট চলবে।
আগের ১১ নির্বাচনে যত দল ও প্রার্থী
>> একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল ১ হাজার ৮৬১ জন। দল অংশ নেয় ৩৯টি। দলীয় প্রার্থী ১৭৩৩ জন; ১২৮ জন স্বতন্ত্র।
>> দশম সংসদ নির্বাচনে ১২টি দল অংশ নিয়েছিল। সেই নির্বাচনে ১৫৩টি আসনে একজন করে প্রার্থী ছিল বলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৪৭ আসনে প্রার্থী ছিলেন ৩৯০ জন, এর মধ্যে স্বতন্ত্র ছিলেন ১০৪ জন।
>> দল নিবন্ধনের পদ্ধতি চালুর পর নবম সংসদ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল ২৮টি দল; প্রার্থী ছিলেন ১৫৬৭ জন।
>> নিবন্ধন চালু হওয়ার আগে অষ্টম সংসদ নির্বাচনে ৫৫টি দল অংশ নেয়, প্রার্থী ছিলেন ১৯৩৯ জন।
>> সপ্তম সংসদ নির্বাচনে ৮১টি দল অংশ নেয়, ২৫৭২ জন প্রার্থী ছিলেন।
>> ষষ্ঠ সংসদ নির্বাচনে ১৪৫০ জন প্রার্থী ছিলেন, দল ছিল ৪২টি।
>> পঞ্চম সংসদ নির্বাচনে ২৭৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করে, দল ছিল ৭৫টি।
>> চতুর্থ সংসদ নির্বাচনে ৮টি দল অংশ নিয়েছিল, প্রার্থী ছিল ৯৭৭ জন।
>> তৃতীয় সংসদ নির্বাচনে ১৫২৭ জন প্রার্থী ছিল, দল ছিল ২৮টি।
>> দ্বিতীয় সংসদ নির্বাচনে ২৯টি দল অংশ নেয়, প্রার্থী ছিলেন ২১২৫ জন।
>> প্রথম সংসদ নির্বাচনে ১৪টি দল অংশ নেয়, ১০৯১ জন প্রার্থী ছিলেন।
আরও পড়ুন:
দ্বাদশ সংসদ নির্বাচন: আসন প্রতি প্রার্থী গড়ে ৯ জন, এক চতুর্থাংশই স্বতন্ত্র