বাংলাদেশ-জাপান সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন এওটিএসের
অনুষ্ঠানে ‘বাংলাদেশের টেকসই উন্নয়নে জাপানের অবদান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন
বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল স্কলারশিপ (এওটিএস) অ্যালামনাই সোসাইটি।
শনিবার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
অনুষ্ঠানে ‘বাংলাদেশের টেকসই উন্নয়নে জাপানের অবদান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন।
তিনি বলেন, “স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ গঠনে জাপানের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।”
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়নসহ বিভিন্ন খাতে রেকর্ড পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির জন্য তিনি জাপানি দূতাবাস, জাইকা, জেবিআইসি, জেট্রো-এর ভূমিকা তুলে ধরেন ড. সেলিম।
তিনি বলেন, “হলি আর্টিজান হামলার পরও বাংলাদেশ-জাপান স্বাভাবিক সম্পর্ক প্রমাণ করে জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।”
প্রকৌশলী এ ইউ এম জোবাইরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং বিশেষ অতিথি ছিলেন বিএসআরএম-এর চেয়াম্যান আলী হুসাইন আকবর আলী; বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ ইছিগুছি তমুহিদে, জেট্রোর আবাসিক প্রতিনিধি ইয়োজি অন্দো এবং এওটিএস উপদেষ্টা ড. এ কে এম মোয়াজ্জেম হোসেন।
