২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ করতে গিয়ে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2022, 11:20 AM

Updated : 06 Aug 2022, 11:20 AM

সৌদি আরবে হজ করতে গিয়ে গাজীপুরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার মদীনায় তিনি মারা যান বলে ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে।

৫৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম আর এম এ আউয়াল। এ পর্যন্ত হজে গিয়ে ২৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে ১৯ জন পুরুষ ও সাতজন নারী।

এদিকে গত ১৪ জুলাই থেকে হজের ফিরতি ফ্লাইট শুরুর পর শুক্রবার রাত পর্যন্ত ৫৫ হাজার ৬৫৪ হাজি দেশে ফিরেছেন।

ফেরার ফ্লাইট শুরুর পর থেকে এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৬টি, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট পরিচালনা করেছে।

কোভিড মহামারীর দুই বছর পর এবার ৬০ হাজার ১৪৬ বাংলাদেশি হজ করতে সৌদি আরব যান। তাদের ফিরতি শেষ ফ্লাইট ৮ অগাস্ট।