২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় নিহত ১

ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে জানান চিকিৎসক।

যাত্রাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় নিহত ১

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জরুরি বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 04:19 PM

Updated : 05 Sep 2022, 04:19 PM

রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে দুর্ঘটনার পর আসলাম হাওলাদার নামের ৪০ বছর বয়সী ওই ব্যাক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রবাড়ী থানার এসআই মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথমিকভাবে জানা গেছে আসলাম হাওলাদার স্থানীয় ইমপেরিয়াল আইডিয়াল স্কুলের কম্পিউটার অপারেটর ছিলেন।

“অটোরিকশাটিকে পাওয়া যায়নি, দুর্ঘটনার পর সে পালিয়ে গেছে। পুলিশ চালকসহ আটোরিকশাটিকে আটক করার চেষ্টা করছে।”

নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।