চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
বাংলাদেশে চীনা বিনিয়োগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
বুধবার বিকালে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ এর সাইডলাইনে এ বৈঠক হওয়ার তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তিনি বলেন, ‘‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।”
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সময় বিকাল পৌনে ৩টায় সম্মেলনের সাইডলাইনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হয়।
