২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: প্রথম দিন অনুপস্থিত সাড়ে ৫ হাজার

প্রথম দিন পরীক্ষার্থীদের অনুপস্থিতির হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 09:51 PM

Updated : 17 Aug 2023, 09:51 PM

এইচএসসি পরীক্ষার শুরুর দিন অনুপস্থিত থেকেছেন ৫ হাজার ৫২২ জন শিক্ষার্থী; আর বহিষ্কার হয়েছে ৪ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, প্রথম দিন পরীক্ষার্থীদের অনুপস্থিতির হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।

বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে আট বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এসব বোর্ডের দশ লাখ শিক্ষার্থী এবার পরীক্ষা দিতে নিবন্ধন করেছিল।  

চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা শুরু হবে ২৭ অগাস্ট থেকে।

আট বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে।

এছাড়া রাজশাহী বোর্ডে ৯৩১ জন, কুমিল্লা বোর্ডে ৬৫৫ জন, যশোরে ৬২৪ জন, সিলেটে ৪০৭ জন, বরিশালে ৩৮০ জন, দিনাজপুরে ৭৩৩ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৩৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া দিনাজপুর বোর্ডে ২ জন, বরিশাল ও রাজশাহী বোর্ডে ১ জন করে পরীক্ষার্থীকে ‘অসুদপায় অবলম্বনের কারণে’ বহিষ্কার করা হয়েছে।