২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হানিফ ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, স্ত্রী আহত

গত এপ্রিলে তাদের বিয়ে হয়।

হানিফ ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, স্ত্রী আহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 01:12 AM

Updated : 26 Jul 2023, 01:12 AM

ঢাকার হানিফ ফ্লাইওভারে রাতের বেলা মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতের এ দুর্ঘটনায় গুরুতর শাখাওয়াত হোসেন নিলয়কে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তিনি মারা যান। এতে আহত তার স্ত্রী রুপাকে (২৬) ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কয়েকজন পথচারী। চিকিৎসক পরীক্ষা করার রাত ১১টা ৫ মিনিটে নিলয়কে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী রুপাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, নিলয় গত এপ্রিলে বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে থাকতেন ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায়। মঙ্গলবার রাতে ধানমণ্ডি থেকে মোটরসাইকেল করে স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন নিলয়। পথে হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে।

তবে কীভাবে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।