২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

বিভিন্ন গ্যালারি ঘুরে দেখার পর জাদুঘর প্রাঙ্গনে লাইট অ্যান্ড সাউন্ড ডিসপ্লে উপভোগ করেন রাষ্ট্রপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2022, 12:42 AM

Updated : 31 Jul 2022, 12:42 AM

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে সেনা, নৌ ও বিমান বাহিনীর নানা নির্দশন ঘুরে দেখেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার বিকালে রাজধানীর বিজয় সরণিতে সামরিক জাদুঘরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

এসময় তিনি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের স্থাপনাসহ বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। এরপর সেখানে বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন আবদুল হামিদ।

জাদুঘরে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য তুলে ধরা হয়েছে। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন যানবাহন এবং সামরিক বাহিনীর বিভিন্ন অস্ত্রশস্ত্র ও উপকরণ সংরক্ষিত রয়েছে।

সংসদ সদস্য রেজোয়ান আহম্মদ তৌফিকসহ রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং রাষ্ট্রপতির সচিবরা তার সঙ্গে ছিলেন। এ সময় রাষ্ট্রপতি তোষাখানাও পরিদর্শন করেন।

পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রাঙ্গনে লাইট অ্যান্ড সাউন্ড ডিসপ্লে উপভোগ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।