Published : 30 Jan 2024, 09:18 AM
রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।
কীভাবে সেখানে আগুন লাগল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর মেলেনি।
২১ তলা সেনা কল্যাণ ভবনে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও কোম্পানির অফিস রয়েছে। ১.৩৫ বিঘা জমির উপর নির্মিত ভবনটি সেনা কল্যাণ সংস্থার মালিকাধীন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)