১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দুই উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ

গত ৫ নভেম্বরের উপ-নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহ আলম ও লক্ষ্মীপুর-৩ আসনে মোহাম্মদ গোলাম ফারুক নির্বাচিত হন।

দুই উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ

নির্বাচন ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2023, 08:38 PM

Updated : 14 Nov 2023, 11:24 PM

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এক গেজেট বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা প্রকাশ করেছে। 

এখন নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথের ব্যবস্থা নেবে সংসদ সচিবালয়। 

গত ৫ নভেম্বরের উপ-নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহ আলম ও লক্ষ্মীপুর-৩ আসনে মোহাম্মদ গোলাম ফারুক নির্বাচিত হন।

ভোটের দিন দুই আসনের তিনটি কেন্দ্রে অনিয়ম ধরা পড়ায় গেজেট প্রকাশ স্থগিত রেখে তদন্ত করতে নির্দেশ দেয় ইসি। 

এর পরিপ্রেক্ষিতে সোমবার সংশ্লিষ্ট তিন কেন্দ্রের ভোট বাতিল করার পর অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেয়। একই সঙ্গে সংশোধিত ফলাফল বিবরণীর পাওয়ার পর মঙ্গলবার গেজেট প্রকাশ করে ইসি। 

এর মধ্যে দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের আগে বিদ্যমান একাদশ সংসদের সবশেষ তিন শূন্য আসনের উপ-নির্বাচন শেষ করে গেজেট প্রকাশও সম্পন্ন করা হল।

পুরানো খবর:

দুই উপ নির্বাচন: তিন কেন্দ্রের ভোট বাদ দিয়ে গেজেট প্রকাশের সিদ্ধান্ত