২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সাংস্কৃতিক কেন্দ্রে দুই বইয়ের মোড়ক উন্মোচন

বই দুটির নাম ‘আল কুরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ এবং ‘আমি বেঁচে আছি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 09:00 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ঢাকার ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘আল কুরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ এবং ‘আমি বেঁচে আছি’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মাচন করা হয়েছে।

ইরান সাংস্কৃতিক কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আল কুরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ হল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর ধারাবাহিক বক্তব্যের সংকলন। আর ‘আমি বেঁচে আছি’ মাসুমেহ আবাদের বন্দি জীবনের স্মৃতিকথা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন ইরানের ‘রিলিজিয়ন্স অ্যান্ড ডেনোমিনেশন’ ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার অধ্যাপক সাইয়্যেদ মাহদী মুসাভী এবং ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এ কে এম মাহবুবুর রহমান। 

অন্যদের মধ্যে ‘আল কুরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ বইয়ের অনুবাদক মুহাম্মদ ঈসা শাহেদী এবং ‘আমি বেঁচে আছি’ বইয়ের অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক তানজিনা বিনতে নূর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সলের সাইয়্যদে রেযা মীরমোহাম্মাদী।