প্রাথমিকের ডিজি আব্দুস সামাদ ওএসডি
অতিরিক্ত সচিব আব্দুস সামাদ ৫ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে ৷ জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে৷
অতিরিক্ত সচিব আব্দুস সামাদ ৫ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের পঞ্চদশ ব্যাচের এ কর্মকর্তা তার আগে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসোর চেয়ারম্যান ছিলেন।
২০২৩ সালের ২৩ অগাস্ট ভারতের চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছানোর পর বাংলাদেশের বিশেষায়িত প্রতিষ্ঠান স্পারসোর কর্মকাণ্ড নিয়ে ফেইসবুকে ব্যাপক আলোচনা হয়।
স্পারসোর চেয়ারম্যানের দায়িত্বে কৃষিতে স্নাতক ডিগ্রীধারী এ অতিরিক্ত সচিবকে নিয়ে আলোচনার মধ্যে তাকে সংসদ সচিবালয়ে বদলি করা হয়।
