২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজি ব্যাজ পেলেন ৪৫৮ পুলিশ সদস্য

২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিতে পুলিশ সদস্যদের বার্ষিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হল।

আইজি ব্যাজ পেলেন ৪৫৮ পুলিশ সদস্য

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে আইজি ব্যাজ পরিয়ে দেন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 01:57 PM

Updated : 05 Jan 2023, 01:57 PM

‘ভালো’ কাজের পুরস্কার হিসেবে ‘পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজি ব্যাজ পেলেন এ বাহিনীর ৪৫৮ জন সদস্য।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিতে এই পুলিশ সদস্যদের বার্ষিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হল।

গত ৩ জানুয়ারি এবারের পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি রাজারবাগে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

ওই অনুষ্ঠানে ১১৭ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন সরকারপ্রধান।

নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৮ জানুয়ারি শেষ হবে এবারের পুলিশ সপ্তাহ।