১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ

কন্টিনেন্টাল হাসপাতালে মৃত অবস্থায় ওই নারীকে নেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 12:59 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

গুলশানে একজন বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার সকালে তাকে গুলশান ২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত নারীর নাম শামীম সালিম কাসিম, তার বয়স ৬৭ বছর। বারিধারার পার্ক রোডের একটি বাসায় তিনি থাকতেন।

জানতে চাইলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলছেন, কন্টিনেন্টাল হাসপাতাল থেকে তাদের কাছে ফোন করে বিষয়টি জানানো হয়। 

তিনি বলেন, “আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরোটা এখনো জানি না। আমি ও আমাদের টিম সেখানে যাচ্ছি।”

শামীম সালিম কাসিম কোন দেশের নাগরিক তা এখনো জানতে পারেনি পুলিশ। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।