১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িলে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

“কিছুদিন আগেও তারা রাস্তায় নেমেছিল। সেদিন আশ্বস্ত করার পর চলে যায়। কিন্তু তাদের দাবি দাওয়া পূরণ না হওয়ায় আজ আবার রাস্তা অবরোধ করেছে।"

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 05:30 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

বয়েকা বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে ফের সড়ক অবরোধ করে রেখেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টা থেকে তাদের এই অবরোধের কারণে বিমানবন্দর সড়ক ও কুড়িল বিশ্বরোড দিয়ে দুই দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ফলে রাজধানীর বড় এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে বলে গুলশান ট্রাফিক বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা জানিয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কিছুদিন আগেও তারা রাস্তায় নেমেছিল। সেদিন আশ্বস্ত করার পর চলে যায়। কিন্তু তাদের দাবি দাওয়া পূরণ না হওয়ায় আজ আবার রাস্তা অবরোধ করেছে।"

এর আগে গত ৩ সেপ্টেম্বর ইউরোজোন কারখানার শ্রমিকরা কুড়িল এলাকায় প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাতে বাড্ডা-কুড়িল সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। ভাদ্রের গরমে যানজটে আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।