২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পদ: সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ডিআইজি মো. আব্দুল বাতেনের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত।

অবৈধ সম্পদ: সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা
সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 08:44 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার নামে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের জানান। 

প্রথম মামলায় বাতেনের বিরুদ্ধে ২ কোটি ২৯ লাখ ২৪ হাজার ৭৪৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৭টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ২২ লাখ ২৭ হাজার ৫১১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 

দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন বাতেন ও নূরজাহান আক্তার হীরা। 

বাতেনের স্ত্রীর বিরুদ্ধে ৮৫ লাখ ৪১ হাজার ৮০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

এছাড়া তার ৪টি ব্যাংক হিসাবে ৮ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৭০২ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ডিআইজি মো. আব্দুল বাতেনের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। 

গত বছরের ২৩ সেপ্টেম্বর বাতেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।