১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আট পদের স্থগিত নিয়োগ পরীক্ষা ১৪ অগাস্ট

প্রার্থীকে নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে।

আট পদের স্থগিত নিয়োগ পরীক্ষা ১৪ অগাস্ট
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 09:42 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

স্থগিত থাকা ১৩ থেকে ১৬তম গ্রেডের আট ক্যাটাগরির পদের নিয়োগের লিখিত পরীক্ষার সময় জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আগামী ১৪ অগাস্ট এ পরীক্ষার সময়সূচি নির্ধারণের ঘোষণা দিয়েছে পিএসসি। এর আগে এ পরীক্ষা ৩১ জুলাই হওয়ার কথা ছিল।

একইসঙ্গে এসব পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র, আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলীও প্রকাশ করা হয়েছে।

১৩ থেকে ১৬তম গ্রেডের এসব পদ হল- কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, হিসাব সহকারী, প্রশিক্ষণ সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, অভ্যর্থনাকারী এবং টেলিফোন অপারেটর।

পিএসসি বলেছে, প্রার্থীকে পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর পর কাউকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো পরীক্ষার্থী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না।

পরীক্ষার কেন্দ্র, আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী দেখুন এখানে।