২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রোজায় হাই কোর্টের নতুন সময়সূচি

হাই কোর্টে বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায়, আর শেষ হবে বিকাল ৩টা ১৫ মিনিটে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 09:17 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

রোজার মাসে হাই কোর্টের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে হাই কোর্টে বিচারকাজ ও অফিসের সময়সূচি দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবি থেকে বৃহস্পতি- হাই কোর্টে বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায়, আর শেষ হবে বিকাল ৩টা ১৫ মিনিটে। 

মাঝে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি। 

বিজ্ঞপ্তিতে অফিসের সময়সূচিও দেওয়া হয়েছে; এতে বলা হয়, সকাল সোয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের কাজ চলবে। এক্ষেত্রে নামাজের বিরতি দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত।