২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যথাযথ সাংবাদিকতার চর্চা ধরে রেখেছে বিডিনিউজ টোয়েন্টিফোর’

“এই চর্চা অব্যাহত রাখায় সাধুবাদ জানাই,” বলেন সাবেক মুখ্য সচিব।

‘যথাযথ সাংবাদিকতার চর্চা ধরে রেখেছে বিডিনিউজ টোয়েন্টিফোর’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঊনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সাবেক মুখ্য সচিব আবদুল করিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 09:07 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

১৯ বছরের পথচলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ‘যথাযথ সাংবাদিকতার চর্চা করে গেছে’ বলে মন্তব্য করেছেন সাবেক মুখ্য সচিব আবদুল করিম।

তিনি বলেছেন, “এই চর্চা অব্যাহত রাখায় সাধুবাদ জানাই। আজ অব্ধি এই ‘যথাযথ’ সাংবাদিকতার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধন্যবাদ।”

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

আবদুল করিম বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অনেকক্ষেত্রে না হলে আমরা আশাহত হই। আমরা আশা করি, দেশের উন্নয়নে সমাজের উন্নয়নে ভুলত্রুটি দেখিয়ে দেওয়া, দেশের ভাবমূর্তি বাড়াতে যথাযথ সাংবাদিকতা আমরা কামনা করি।”