০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রুটি চোর সন্দেহে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তিকে সেখান থেকেই আটকের কথা বলছে পুলিশ।

রুটি চোর সন্দেহে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

আটক রিপন মণ্ডল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 08:58 PM

Updated : 05 Oct 2026, 08:58 PM

রাজধানীর মিরপুরে রুটি চুরির এক পথশিশুকে মারধরের ঘটনায় মার্কেটের এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার তাকে আটকের কথা জানিয়েছেন ডিএমপির দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া।

রিপন মণ্ডল নামে ওই ব্যক্তি রোববার থেকে একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকেই তাকে আটকের কথা বলছে পুলিশ।

সালেহ মুহম্মদ জাকারিয়া বলেন, “গতকালই (রবিবার) সে অসুস্থ হয়ে যায়। আমরা তাকে হাসপাতাল থেকেই আটক করেছি। এজন্য তাকে থানায় সোপর্দ করা হয়নি। সুস্থ হলে থানায় সোপর্দ করা হবে।”

রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পথশিশুকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় আলোচনার পর তাকে আটক করেছে পুলিশ।