২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্রের সংসদীয় কমিটিতে টুকুর জায়গায় বেনজীর

এ কমিটির সভাপতি শামসুল হক টুকু ডেপুটি স্পিকার হওয়ায় এই পদে পরিবর্তন এল।

স্বরাষ্ট্রের সংসদীয় কমিটিতে টুকুর জায়গায় বেনজীর

ধামরাইয়ের এমপি বেনজীর আহমেদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 09:32 PM

Updated : 30 Aug 2022, 09:32 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ।

মঙ্গলবার সংসদে এ সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে সংসদ সেটি অনুমোদন করে।

এই কমিটির সভাপতি ছিলেন সদ্য ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত শামসুল হক টুকু। তিনি ডেপুটি স্পিকার হওয়ায় এই পদে পরিবর্তন এল।

ধামরাইয়ের সংসদ সদস্য বেনজীর আহমেদ প্রথম সংসদে আসেন নবম জাতীয় সংসদে। পরে একাদশ সংসদে তিনি আবার আইনসভায় আসেন।

এছাড়া মঙ্গলবার ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে কার্যউপদেষ্টা কমিটির সদস্য, লাইব্রেরি কমিটির সভাপতি, পিটিশন কমিটির সদস্য, কার্যপ্রণালী বিধি সম্পর্কিত কমিটির সদস্য, বিশেষ অধিকার কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়।