Published : 19 Sep 2026, 09:34 PM
রাজধানীর মিরপুরের দুটি জায়গায় বাসে আগুনের পর বাড্ডা ইউলুপের কাছে দাঁড়ানো একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে বাড্ডা থানার এসআই হাসানুর জানিয়েছেন।
তিনি বলেন, “এটি একটি স্টাফ বাস ছিল। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে।”
এর ঘণ্টাখানেক আগে মিরপুরে দুটি বাসে আগুন দেওয়া হয়। এর পরই যাত্রাবাড়ীতে একাধিক হাতবোমা বিস্ফোরণের খবর আসে।
এর আগে শুক্রবারও রাজধানীর অনেক জায়গায় হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়া হয়।