২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূত ও জাতিসংঘের প্রতিনিধির সাক্ষাৎ

সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে গিয়েছিলেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 11:10 PM

Updated : 29 Aug 2022, 11:10 PM

শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কেউন ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন এল ওয়াইজ।

সোমবার তারা সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসে আলাদাভাবে গিয়ে দেখা করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাষ্ট্রদূত লি জং কেউন বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বর্তমানে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

রাষ্ট্রদূত উপজেলা পর্যায়ে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং সেন্টার ফর এডুকেশনের তৃতীয় ফেইজ চালু করার আগ্রহ প্রকাশ করেন।

প্রথম পর্যায়ে কোরিয়ার অর্থায়নে ১০০টি উপজেলায় এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় ফেইজে ১৬০টি নির্মাণাধীন রয়েছে।

শিক্ষামন্ত্রী শিক্ষায় কোরিয়ার অর্থায়নের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহযোগিতা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন এল ওয়াইজ আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘ট্রান্সফরমিং এডুকেশন’ শীর্ষক কনফারেন্সের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া বাংলাদেশে ব্লেন্ডেড লার্নিং বিষয়ে গৃহীত বিভিন্ন উদ্যোগ, মহামারীকালীন শিখন ঘাটতি পূরণে সরকারি গৃহীত উদ্যোগ নিয়েও আলোচনা করেন তিনি।