ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের পাশে নবজাতকের লাশ
মরদেহটি পলিথিনে মোড়ানো ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকাল ৩টার দিকে অচেতন অবস্থায় নবজাতককে উদ্ধার করার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার এসআই মো. ফরিদ আহমেদ বলেন, “পলিথিনে মোড়ানো অবস্থায় মেয়ে নবজাতক উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
“আমাদের ধারণা কে বা কারা ওই নবজাতককে ফেলে রেখে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।”
