১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোনে নিহতদের কবর দেওয়া যাবে উত্তরায়

হতাহতদের বেশিরভাগই শিশু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 03:36 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের জন্য উত্তরায় কবরস্থান ঠিক করে দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, মাইলস্টোন স্কুলের অদূরে উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থানে নিহতদের দাফন করা যাবে। পরে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষায় সংরক্ষণ করা হবে।

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। হতাহতদের বেশিরভাগই শিশু। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।