১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টা এখন গুলশান এলাকার ভোটার

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নতুন ভোটার এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে পড়েছে।

প্রধান উপদেষ্টা এখন গুলশান এলাকার ভোটার
মুহাম্মদ ইউনূস মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স, প্রধান কার্যালয়ের ঠিকানায় ভোটার হয়েছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 07:40 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া বর্তমান ঠিকানা মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স পাল্টে গুলশান-২ এর বাসার ঠিকানায় ভোটার এলাকা স্থানান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, ঠিকানা বদল হওয়ায় প্রধান উপদেষ্টাকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে হবে গুলশানের নির্ধারিত কেন্দ্রে। 

মুহাম্মদ ইউনূসের ভোটার এলাকা স্থানান্তরের কাজ গত ফেব্রুয়ারিতে সারা হলেও আট মাসের মাথায় রোববার তা সাংবাদিকরা জানতে পারেন। 

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। এ সময় নতুন ভোটার যুক্ত করার পাশাপাশি মৃতদের নাম বাদ দেওয়া এবং স্থানান্তরের আবেদন নেওয়া হয়। 

ইসি কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারিতে গুলশানা উপজেলা/থানা অফিসারের কাছে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন মুহাম্মদ ইউনূস। ১৭ ফেব্রুয়ারি ইসির এনআইডি উইং মহাপরিচালক তা অনুমোদন করেন এবং পরদিনই তা সংশোধন করে তথ্য হালনাগাদ করা হয়। 

মুহাম্মদ ইউনূস মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স, প্রধান কার্যালয়ের ঠিকানায় ভোটার হয়েছিলেন। তার নতুন ভোটার এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে পড়েছে। 

ভোটার হওয়ার সময় নাগরিকদের বর্তমান ঠিকানায় ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয়। ভোটের সময় ওই ঠিকানা অনুযায়ী নির্ধরিত কেন্দ্রে ভোট দিতে পারেন তিনি।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “ভোটার এলাকা স্থানান্তর একটি চলমান প্রক্রিয়া। এজন্য বিধির নির্ধারিত ১৩ নম্বর ফরম নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় দলিলপত্রসহ নির্বাচন অফিসে জমা দিতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন যাচাই করে এনআইডি উইংয়ের অনুমোদন পেলে ভোটার এলাকা পরিবর্তন করার ব্যবস্থা নেয় ইসি।”

পুরনো খবর

বিমানবন্দর থেকে মুহাম্মদ ইউনূসকে নিয়ে ছুটল গাড়ির বহর

ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোটঘোষণা দিলেন ইউনূস

ঘাত-প্রতিঘাত পেরিয়ে দেশের নেতৃত্বে মুহাম্মদ ইউনূস