১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাহবুবুরই পিডিবির চেয়ারম্যান থাকছেন

২০২২ সালের ৩১ জানুয়ারি পিডিবির চেয়ারম্যানের দায়িত্ব নেন মাহবুবুর রহমান।

মাহবুবুরই পিডিবির চেয়ারম্যান থাকছেন

মো. মাহবুবুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 07:26 PM

Updated : 29 Aug 2023, 07:26 PM

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান পদে আরও এক বছরের জন্য মো. মাহবুবুর রহমানকে রেখে দিল সরকার। 

আগের নিয়োগের ধারাবাহিকতায় এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য মাহবুবুরকে পিডিবির চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেখানে বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

২০২২ সালের ৩১ জানুয়ারি পিডিবির চেয়ারম্যানের দায়িত্ব নেন মাহবুবুর রহমান। তার আগে তিনি পিডিবির সদস্য, কোম্পানি অ্যাফেয়ার্সের দায়িত্বে ছিলেন।