Published : 02 Jun 2026, 11:23 PM
বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের এক অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
তানভীর হোসেইন শুভ নামের ওই কর্মকর্তার বাসা রাজধানীর মুগদার আহমেদবাগ এলাকায়।
মঙ্গলবার তার বাসা থেকে অর্ধ গলিত অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়ার কথা বলেছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) জাহিদ হোসেন।
ঘরের ভেতর থেকে পচা গন্ধ বের হওয়াতে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সদস্যরা এসে দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।