১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক

এর আগে অন্তর্বর্তী সরকারও প্রশাসক বসিয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 06:33 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

দেশের ১১ সিটি করপোরেশনের ধারাবাহিকতায় ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক বসাল বিএনপি সরকার।

রোববার তাদের দায়িত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব  জাহিদুল ইসলাম রনি।

নতুন প্রশাসকরা হলেন—

জেলা

প্রশাসক

পঞ্চগড়

মোহাম্মদ তৌহিদুল ইসলাম

দিনাজপুর

মোফাজ্জল হোসেন দুলাল

রংপুর

মোহাম্মদ সাইফুল ইসলাম

কুড়িগ্রাম

সোহেল হোসনাইন কায়কোবাদ

গাইবান্ধা

সৈয়দ মইনুল হাসান সাদিক

জয়পুরহাট

মাসুদ রানা প্রধান

বগুড়া

এ কে এম আহাসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জ

হারুনুর রশিদ

নওগাঁ

আবু বক্কর সিদ্দিক

রাজশাহী

এরশাদ আলী

নাটোর

রহিম নেওয়াজ

মেহেরপুর

জাভেদ মাসুদ

কুষ্টিয়া

সোহরাব উদ্দিন

ঝিনাইদহ

আবুল মজিদ

যশোর

দেলোয়ার হোসেন খান খোকন

মাগুরা

আলী আহমেদ

বাগেরহাট

শেখ মোহাম্মদ জাকির হোসেন

খুলনা

এস এম মনিরুল হাসান (বাপ্পী)

পটুয়াখালী

স্নেহাংশু সরকার

ভোলা

গোলাম নবী আলমগীর

বরিশাল

আকন কুদ্দুসর রহমান

ঝালকাঠি

শাহাদাৎ হোসেন

পিরোজপুর

আলমগীর হোসেন

টাঙ্গাইল

এস এম ওবায়দুল হক

শেরপুর

এ বি এম মামুনুর রশিদ

ময়মনসিংহ

সৈয়দ এমরান সালেহ

নেত্রকোণা

নূরুজ্জামান

কিশোরগঞ্জ

খালেদ সাইফুল্লাহ সোহেল খান

মুন্সীগঞ্জ

এ কে এম ইরাদত

নারায়ণগঞ্জ

মামুন মাহমুদ

রাজবাড়ী

আব্দুস সালাম মিয়া

গোপালগঞ্জ

শরিফ রফিক উজ্জামান

মাদারীপুর

খোন্দকার মাশুকুর রহমান

শরীয়তপুর

সরদার এ কে এম নাসির উদ্দিন

সুনামগঞ্জ

মিজানুর রহমান চৌধুরী

সিলেট

আবুল কাহের চৌধুরী

মৌলভীবাজার

মিজানুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া

সিরাজুল ইসলাম

কুমিল্লা

মোশতাক মিয়া

নোয়াখালী

হারুনুর রশিদ আজাদ

লক্ষ্মীপুর

সাহাব উদ্দিন

কক্সবাজার

এ টি এম নুরুল বশর চৌধুরী

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ অগাস্ট তিন পার্বত্য জেলা বাদে সব জেলা পরিষদে প্রশাসক বসানো হয়েছিল।

এর মধ্যে যেসব জেলায় বিভাগীয় শহর পড়েছে, সেখানে প্রশাসকের দায়িত্ব পান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)। বাকিগুলোতে জেলা প্রশাসকরা সেই দায়িত্ব পান। নির্বাচনের মধ্য দিয়ে আসা বিএনপি সরকার এবার সেই পদে দলীয় লোক বসাল।

এর আগে ১৪ মার্চ ও ১৩ ফেব্রুয়ারি দুই দফায় ১১ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতাদের বসানো হয়।