১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশু হাসপাতালের বেজমেন্টের আগুন নিয়ন্ত্রণে

চারটি ইউনিটের প্রায় আধঘণ্টার চেষ্টার মধ্যে আগুন নির্বাপন করা সম্ভব হয়েছে।

শিশু হাসপাতালের বেজমেন্টের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 01:52 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের একটি ভবনের বেজমেন্টে আগুনের ঘটনা ঘটেছে।

সোমবার বেলা ১২ টা ৩৮ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় আধঘণ্টার চেষ্টার মধ্যেই বেলা সোয়া ১ টার দিকে আগুন নির্বাপন করা সম্ভব হয় বলে ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন।

তিনি বলেন, "ভবনের বেজমেন্টে আগুন ছিল, নির্বাপন হয়ে গেছে। আমরা এখনো ডিটেইল রিপোর্ট পাইনি।"

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।