২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

“ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে," শোকবার্তায় বলেন মুহাম্মদ ইউনূস।

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ছবি: গালফ নিউজ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 04:37 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রিয়াদে মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে মারা যান এ শীর্ষ ধর্মীয় নেতা। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় মুহাম্মদ ইউনূস বলেন, শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন উচ্চপদস্থ পণ্ডিত এবং ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, "ইসলামের সেবায় তার আজীবন নিবেদন এবং তার অমূল্য পাণ্ডিত্যপূর্ণ অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।"

শেখ আব্দুল আজিজ আল-শেখ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সিনিয়র স্কলারস কাউন্সিল, স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা জেনারেল প্রেসিডেন্সি এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলে নেতৃত্ব দিয়েছেন।

১৯৬১ সালে তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে পড়াশোনা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামী শরিয়াতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।