১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনুদান আহ্বান

আর্থিক সহায়তা দেওয়া যাবে সরকারপ্রধানের ত্রাণ তহবিলে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেওয়া যাবে।

মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, আগ্রহীরা অনুদান জমা দিতে পারবেন এই হিসাবে: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩।

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে সার্ধশতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।