১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আপনার আসনে ভোটার কত?

এবার ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন

বিডিনিউজ২৪

বিশেষ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 06:43 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।  

সেই হিসাবে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন।

মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন; নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন; আর হিজড়া ভোটার আছেন ১ হাজার ১২০ জন।

ইতোমধ্যে আসনভিত্তিক ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করছে। এতে ভোটকেন্দ্রের নাম ও অবস্থান; নারী, পুরুষ ও হিজড়া ভোটার সংখ্যার পাশাপাশি প্রথমবারের মতো নিবন্ধিত পোস্টাল ব্যালটে নিবন্ধিতদের সংখ্যাও তুলে ধরা হয়েছে। 

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পাঠানো আসনভিত্তিক ভোটার সংখ্যা পর্যালোচনায় দেখা যায়, ৩০০ আসনে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে; ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে; ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

এবার প্রার্থীদের ব্যয়ের ক্ষেত্রে ভোটার প্রতি ১০ টাকা  নির্ধারণ করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে। 

সেক্ষেত্রে সংসদ নির্বাচনে প্রার্থীরা ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন, তবে আড়াই লাখের বেশি হলে জনপ্রতি ১০ টাকা হারে ব্যয়ের সুযোগ রয়েছে।

এবার আড়াই লাখের নিচে ভোটার রয়েছে তিনটি আসনে; যেগুলোয় ২৫ লাখের বেশি অর্থ খরচ করার সুযোগ নেই।

বাকি ২৯৭ আসনের প্রার্থীরা ২৫ লাখ টাকার বেশি খরচ করতে পারবেন। এর মধ্যে সর্বোচ্চ অর্থ খরচের সুযোগ রয়েছে গাজীপুর-২ আসনের প্রার্থীদের। তারা সর্বোচ্চ ৮০ লাখ ৪৩ হাজার ৩৩০ টাকা পর্যন্ত ব্যয়ের সুযোগ পাবেন।

সংসদ নির্বাচনে ইতোমধ্যে ১৯৮১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। এর মধ্যে ৫১ দলের ১৭৩২ জন আর স্বতন্ত্র ২৪৯ জন।

পাবনা-১ ও পাবনা-১ আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী পরে যোগ হবে।

কোন দলের কত ব্যয় 

কোনো দলের প্রার্থী ২০০ জনের বেশি হলে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা, প্রার্থীর সংখ্য ১০০ থেকে ২০০ জনের কম হলে ব্যয় করতে পারবে ৩ কোটি টাকা। কোনো দলের প্রার্থীর সংখ্যা ৫০ থেকে ১০০ হলে দেড় কোটি টাকা এবং ৫০ জনের কম হলে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ব্যয় করতে পারবে।

ভোটে অংশ নেওয়া ৫১ দলের মধ্যে এবার সর্বোচ্চ প্রার্থী রয়েছে ধানের শীষের ২৮৮ জন; দ্বিতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর রয়েছে ২৫৩ আসনে।

জামায়াতে ইসলামীর প্রার্থী ২২৪ জন। জাতীয় পার্টির ১৯২ জন, গণঅধিবার পরিষদের ৯০ জন আর এনসিপির ৩২ জন ভোটে রয়েছে।

সেক্ষেত্রে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াত সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা আর জাতীয় পার্টি ৩ কোটি ব্যয় করতে পারবে দলীয়ভাবে। 

ক্রমিক আসনের নাম ও নম্বর পুরুষ মহিলা হিজড়া মোট
১ পঞ্চগড়-১ 231976 231723 1 463700
২ পঞ্চগড়-২ 209708 207818 3 417529
৩ ঠাকুরগাঁও-১ 255053 256572 4 511629
৪ ঠাকুরগাঁও-২ 175232 164816 1 340049
৫ ঠাকুরগাঁও-৩ 184701 179426 2 364129
৬ দিনাজপুর-১ 208919 208212 2 417133
৭ দিনাজপুর-২ 187112 184366 0 371478
৮ দিনাজপুর-৩ 205486 210148 2 415636
৯ দিনাজপুর-৪ 211304 209972 2 421278
১০ ১০ দিনাজপুর-৫ 238583 238930 3 477516
১১ ১১ দিনাজপুর-৬ 278086 279593 13 557692
১২ ১২ নীলফামারী-১ 232483 227786 2 460271
১৩ ১৩ নীলফামারী-২ 193034 192749 2 385785
১৪ ১৪ নীলফামারী-৩ 149878 144567 1 294446
১৫ ১৫ নীলফামারী-৪ 226728 225081 5 451814
১৬ ১৬ লালমনিরহাট-১ 202707 200852 2 403561
১৭ ১৭ লালমনিরহাট-২ 217200 215761 3 432964
১৮ ১৮ লালমনিরহাট-৩ 154167 153801 2 307970
১৯ ১৯ রংপুর-১ 188829 186394 4 375227
২০ ২০ রংপুর-২ 192287 188625 9 380921
২১ ২১ রংপুর-৩ 252369 255849 5 508223
২২ ২২ রংপুর-৪ 250787 259113 5 509905
২৩ ২৩ রংপুর-৫ 232462 236723 4 469189
২৪ ২৪ রংপুর-৬ 176103 179630 4 355737
২৫ ২৫ কুড়িগ্রাম-১ 281424 282551 3 563978
২৬ ২৬ কুড়িগ্রাম-২ 299890 304841 7 604738
২৭ ২৭ কুড়িগ্রাম-৩ 183064 185406 0 368470
২৮ ২৮ কুড়িগ্রাম-৪ 181361 181388 4 362753
২৯ ২৯ গাইবান্ধা-১ 207573 211535 3 419111
৩০ ৩০ গাইবান্ধা-২ 202034 209415 11 411460
৩১ ৩১ গাইবান্ধা-৩ 248901 257275 9 506185
৩২ ৩২ গাইবান্ধা-৪ 231616 236758 10 468384
৩৩ ৩৩ গাইবান্ধা-৫ 192277 192981 3 385261
৩৪ ৩৪ জয়পুরহাট-১ 231984 234282 8 466274
৩৫ ৩৫ জয়পুরহাট-২ 174177 177393 2 351572
৩৬ ৩৬ বগুড়া-১ 186388 189626 5 376019
৩৭ ৩৭ বগুড়া-২ 171497 170653 5 342155
৩৮ ৩৮ বগুড়া-৩ 169347 169831 3 339181
৩৯ ৩৯ বগুড়া-৪ 178985 180530 8 359523
৪০ ৪০ বগুড়া-৫ 281287 291047 6 572340
৪১ ৪১ বগুড়া-৬ 222796 231237 10 454043
৪২ ৪২ বগুড়া-৭ 270070 268017 5 538092
৪৩ ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ 255316 244865 0 500181
৪৪ ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ 228825 232174 1 461000
৪৫ ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ 236648 231831 0 468479
৪৬ ৪৬ নওগাঁ-১ 235379 238684 4 474067
৪৭ ৪৭ নওগাঁ-২ 185375 187059 2 372436
৪৮ ৪৮ নওগাঁ-৩ 218988 221796 1 440785
৪৯ ৪৯ নওগাঁ-৪ 165643 168215 4 333862
৫০ ৫০ নওগাঁ-৫ 180031 182994 5 363030
৫১ ৫১ নওগাঁ-৬ 174350 171061 5 345416
৫২ ৫২ রাজশাহী-১ 234078 234699 3 468780
৫৩ ৫৩ রাজশাহী-২ 178249 191307 8 369564
৫৪ ৫৪ রাজশাহী-৩ 210897 212835 6 423738
৫৫ ৫৫ রাজশাহী-৪ 160720 159185 4 319909
৫৬ ৫৬ রাজশাহী-৫ 176670 176499 5 353174
৫৭ ৫৭ রাজশাহী-৬ 178068 178984 2 357054
৫৮ ৫৮ নাটোর-১  183595 184679 2 368276
৫৯ ৫৯ নাটোর-২  201655 205222 9 406886
৬০ ৬০ নাটোর-৩  164088 162781 3 326872
৬১ ৬১ নাটোর-৪  221348 223821 3 445172
৬২ ৬২ সিরাজগঞ্জ-১  189676 195344 4 385024
৬৩ ৬৩ সিরাজগঞ্জ-২  235248 234626 4 469878
৬৪ ৬৪ সিরাজগঞ্জ-৩  222737 221683 7 444427
৬৫ ৬৫ সিরাজগঞ্জ-৪  243680 232125 16 475821
৬৬ ৬৬ সিরাজগঞ্জ-৫  218664 207655 2 426321
৬৭ ৬৭ সিরাজগঞ্জ-৬  246412 238972 3 485387
68 ৬৮ পাবনা-১ 174438 166496 1 340935
69 ৬৯ পাবনা-২ 254704 242689 1 497394
৭০ ৭০ পাবনা-৩  243937 242863 6 486806
৭১ ৭১ পাবনা-৪  221442 218720 6 440168
৭২ ৭২ পাবনা-৫  266433 261608 3 528044
৭৩ ৭৩ মেহেরপুর-১  157890 159082 3 316975
৭৪ ৭৪ মেহেরপুর-২   135087 135615 3 270705
৭৫ ৭৫ কুষ্টিয়া-১  203492 201011 1 404504
৭৬ ৭৬ কুষ্টিয়া-২  239126 238872 3 478001
৭৭ ৭৭ কুষ্টিয়া-৩  217269 223569 4 440842
৭৮ ৭৮ কুষ্টিয়া-৪  213504 210908 5 424417
৭৯ ৭৯ চুয়াডাঙ্গা-১  254385 257265 7 511657
৮০ ৮০ চুয়াডাঙ্গা-২  246716 245711 4 492431
৮১ ৮১ ঝিনাইদহ-১  163001 162277 0 325278
৮২ ৮২ ঝিনাইদহ-২  251666 254963 11 506640
৮৩ ৮৩ ঝিনাইদহ-৩  217470 213542 3 431015
৮৪ ৮৪ ঝিনাইদহ-৪  168255 165204 5 333464
৮৫ ৮৫ যশোর-১  155807 155823 3 311633
৮৬ ৮৬ যশোর-২  243374 241490 2 484866
৮৭ ৮৭ যশোর-৩  307549 305901 10 613460
৮৮ ৮৮ যশোর-৪  228433 230094 4 458531
৮৯ ৮৯ যশোর-৫  188480 185768 4 374252
৯০ ৯০ যশোর-৬  115244 113917 2 229163
৯১ ৯১ মাগুরা-১  215268 215504 3 430775
৯২ ৯২ মাগুরা-২  211546 205085 3 416634
৯৩ ৯৩ নড়াইল-১  148505 145648 2 294155
৯৪ ৯৪ নড়াইল-২  194245 196739 4 390988
৯৫ ৯৫ বাগেরহাট-১  190838 184720 2 375560
৯৬ ৯৬ বাগেরহাট-২  167739 170265 5 338009
৯৭ ৯৭ বাগেরহাট-৩  132350 134510 4 266864
৯৮ ৯৮ বাগেরহাট-৪  191812 188864 3 380679
৯৯ ৯৯ খুলনা-১  152285 154814 4 307103
১০০ ১০০ খুলনা-২  165762 169469 10 335241
১০১ ১০১ খুলনা-৩  127636 126765 8 254409
১০২ ১০২ খুলনা-৪ 188526 189922 5 378453
১০৩ ১০৩ খুলনা-৫  199354 203443 1 402798
১০৪ ১০৪ খুলনা-৬  212869 210461 1 423331
১০৫ ১০৫ সাতক্ষীরা-১  247873 248973 2 496848
১০৬ ১০৬ সাতক্ষীরা-২  265965 269685 4 535654
১০৭ ১০৭ সাতক্ষীরা-৩  253984 248235 3 502222
১০৮ ১০৮ সাতক্ষীরা-৪  150026 148020 4 298050
১০৯ ১০৯ বরগুনা-১  259098 260351 11 519460
১১০ ১১০ বরগুনা-২  167965 169775 4 337744
১১১ ১১১ পটুয়াখালী-১  254339 251493 8 505840
১১২ ১১২ পটুয়াখালী-২  160501 154779 2 315282
১১৩ ১১৩ পটুয়াখালী-৩  189020 186848 3 375871
১১৪ ১১৪ পটুয়াখালী-৪  158123 154475 5 312603
১১৫ ১১৫ ভোলা-১  210087 196475 5 406567
১১৬ ১১৬ ভোলা-২  206433 189112 1 395546
১১৭ ১১৭ ভোলা-৩  200497 188050 3 388550
১১৮ ১১৮ ভোলা-৪  262843 239176 7 502026
১১৯ ১১৯ বরিশাল-১  165364 162834 0 328198
১২০ ১২০ বরিশাল-২  196262 189544 1 385807
১২১ ১২১ বরিশাল-৩  167921 164173 3 332097
১২২ ১২২ বরিশাল-৪  217942 204030 3 421975
১২৩ ১২৩ বরিশাল-৫  250680 250615 9 501304
১২৪ ১২৪ বরিশাল-৬  160055 155538 4 315597
১২৫ ১২৫ ঝালকাঠী-১  116427 112002 2 228431
১২৬ ১২৬ ঝালকাঠী-২  185451 179944 2 365397
১২৭ ১২৭ পিরোজপুর-১  198709 193469 0 392178
১২৮ ১২৮ পিরোজপুর-২  204312 204972 4 409288
১২৯ ১২৯ পিরোজপুর-৩  122045 119315 1 241361
১৩০ ১৩০ টাঙ্গাইল-১  216007 221424 2 437433
১৩১ ১৩১ টাঙ্গাইল-২  210422 208183 1 418606
১৩২ ১৩২ টাঙ্গাইল-৩  191864 190853 3 382720
১৩৩ ১৩৩ টাঙ্গাইল-৪  189942 184972 3 374917
১৩৪ ১৩৪ টাঙ্গাইল-৫  231303 231108 1 462412
১৩৫ ১৩৫ টাঙ্গাইল-৬  236597 231475 4 468076
১৩৬ ১৩৬ টাঙ্গাইল-৭  188871 186560 6 375437
১৩৭ ১৩৭ টাঙ্গাইল-৮  206623 208198 5 414826
১৩৮ ১৩৮ জামালপুর-১  216207 215498 2 431707
১৩৯ ১৩৯ জামালপুর-২  144469 137633 1 282103
১৪০ ১৪০ জামালপুর-৩  274257 265241 6 539504
১৪১ ১৪১ জামালপুর-৪  151527 153464 1 304992
১৪২ ১৪২ জামালপুর-৫  281747 295053 10 576810
১৪৩ ১৪৩ শেরপুর-১  224472 226009 8 450489
১৪৪ ১৪৪ শেরপুর-২  215786 224249 0 440035
১৪৫ ১৪৫ শেরপুর-৩  205077 208293 7 413377
১৪৬ ১৪৬ ময়মনসিংহ-১  241604 242104 4 483712
১৪৭ ১৪৭ ময়মনসিংহ-২  294451 281713 3 576167
১৪৮ ১৪৮ ময়মনসিংহ-৩  150780 147487 1 298268
১৪৯ ১৪৯ ময়মনসিংহ-৪  345005 350291 10 695306
১৫০ ১৫০ ময়মনসিংহ-৫  194275 193650 2 387927
১৫১ ১৫১ ময়মনসিংহ-৬  210330 207595 2 417927
১৫২ ১৫২ ময়মনসিংহ-৭  205179 198070 0 403249
১৫৩ ১৫৩ ময়মনসিংহ-৮  179437 169436 6 348879
১৫৪ ১৫৪ ময়মনসিংহ-৯  198692 185942 7 384641
১৫৫ ১৫৫ ময়মনসিংহ-১০  209120 200241 3 409364
১৫৬ ১৫৬ ময়মনসিংহ-১১  178020 180636 3 358659
১৫৭ ১৫৭ নেত্রকোনা-১  231751 224427 4 456182
১৫৮ ১৫৮ নেত্রকোনা-২  252379 250047 12 502438
১৫৯ ১৫৯ নেত্রকোনা-৩  214883 205794 9 420686
১৬০ ১৬০ নেত্রকোনা-৪  190313 184982 13 375308
১৬১ ১৬১ নেত্রকোনা-৫  147896 142219 2 290117
১৬২ ১৬২ কিশোরগঞ্জ-১  280657 274476 3 555136
১৬৩ ১৬৩ কিশোরগঞ্জ-২  268568 263939 9 532516
১৬৪ ১৬৪ কিশোরগঞ্জ-৩  230210 218412 3 448625
১৬৫ ১৬৫ কিশোরগঞ্জ-৪  211182 197166 4 408352
১৬৬ ১৬৬ কিশোরগঞ্জ-৫ 182452 171108 6 353566
১৬৭ ১৬৭ কিশোরগঞ্জ-৬ 221114 207687 3 428804
১৬৮ ১৬৮ মানিকগঞ্জ-১ 231857 230081 4 461942
১৬৯ ১৬৯ মানিকগঞ্জ-২ 237205 235413 4 472622
১৭০ ১৭০ মানিকগঞ্জ-৩ 199398 200660 1 400059
১৭১ ১৭১ মুন্সীগঞ্জ-১ 280716 264802 1 545519
১৭২ ১৭২ মুন্সীগঞ্জ-২ 194720 183772 0 378492
১৭৩ ১৭৩ মুন্সীগঞ্জ-৩ 263075 246390 2 509467
১৭৪ ১৭৪ ঢাকা-১ 276050 269085 5 545140
১৭৫ ১৭৫ ঢাকা-২ 217908 201298 9 419215
১৭৬ ১৭৬ ঢাকা-৩ 184971 177184 4 362159
১৭৭ ১৭৭ ঢাকা-৪ 186467 176034 5 362506
১৭৮ ১৭৮ ঢাকা-৫ 214594 205397 5 419996
১৭৯ ১৭৯ ঢাকা-৬ 152519 139761 3 292283
১৮০ ১৮০ ঢাকা-৭ 248481 230883 12 479376
১৮১ ১৮১ ঢাকা-৮ 152795 122675 1 275471
১৮২ ১৮২ ঢাকা-৯ 237673 231682 5 469360
১৮৩ ১৮৩ ঢাকা-১০ 204604 184050 6 388660
১৮৪ ১৮৪ ঢাকা-১১ 222877 216198 3 439078
১৮৫ ১৮৫ ঢাকা-১২ 174349 158968 3 333320
১৮৬ ১৮৬ ঢাকা-১৩ 209812 198971 8 408791
১৮৭ ১৮৭ ঢাকা-১৪ 232066 223974 4 456044
১৮৮ ১৮৮ ঢাকা-১৫ 179616 172098 4 351718
১৮৯ ১৮৯ ঢাকা-১৬ 201168 199323 8 400499
১৯০ ১৯০ ঢাকা-১৭ 174709 159060 8 333777
১৯১ ১৯১ ঢাকা-১৮ 313050 300827 6 613883
১৯২ ১৯২ ঢাকা-১৯ 379906 367151 13 747070
১৯৩ ১৯৩ ঢাকা-২০ 187835 188802 2 376639
১৯৪ ১৯৪ গাজীপুর-১ 360234 360693 12 720939
১৯৫ ১৯৫ গাজীপুর-২ 400402 403918 13 804333
১৯৬ ১৯৬ গাজীপুর-৩  260191 267162 7 527360
১৯৭ ১৯৭ গাজীপুর-৪ 164429 166548 0 330977
১৯৮ ১৯৮ গাজীপুর-৫  179093 175548 2 354643
১৯৯ ১৯৯ নরসিংদী-১ 243945 233252 12 477209
২০০ ২০০ নরসিংদী-২  145235 140978 5 286218
২০১ ২০১ নরসিংদী-৩  142947 141300 1 284248
২০২ ২০২ নরসিংদী-৪  212677 216274 3 428954
২০৩ ২০৩ নরসিংদী-৫  255570 239065 15 494650
২০৪ ২০৪ নারায়ণগঞ্জ-১ 207849 200977 3 408829
২০৫ ২০৫ নারায়ণগঞ্জ-২  187801 176292 5 364098
২০৬ ২০৬ নারায়ণগঞ্জ-৩  302290 291055 3 593348
২০৭ ২০৭ নারায়ণগঞ্জ-৪  273715 267062 6 540783
২০৮ ২০৮ নারায়ণগঞ্জ-৫  243768 241512 8 485288
২০৯ ২০৯ রাজবাড়ী-১  216150 214058 8 430216
২১০ ২১০ রাজবাড়ী-২ 285544 274146 6 559696
২১১ ২১১ ফরিদপুর-১ 259335 251204 1 510540
২১২ ২১২ ফরিদপুর-২ 172904 159137 0 332041
২১৩ ২১৩ ফরিদপুর-৩ 216022 216600 6 432628
২১৪ ২১৪ ফরিদপুর-৪ 254655 242050 1 496706
২১৫ ২১৫ গোপালগঞ্জ-১ 202816 196694 0 399510
২১৬ ২১৬ গোপালগঞ্জ-২  194060 190262 4 384326
২১৭ ২১৭ গোপালগঞ্জ-৩ 158403 150380 1 308784
২১৮ ২১৮ মাদারীপুর-১ 169041 155246 2 324289
২১৯ ২১৯ মাদারীপুর-২ 223624 212601 8 436233
২২০ ২২০ মাদারীপুর-৩ 202645 185159 2 387806
২২১ ২২১ শরিয়তপুর-১ 207730 187736 10 395476
২২২ ২২২ শরিয়তপুর-২ 215993 199140 2 415135
২২৩ ২২৩ শরিয়তপুর-৩ 174068 166072 2 340142
২২৪ ২২৪ সুনামগঞ্জ-১ 256185 245360 10 501555
২২৫ ২২৫ সুনামগঞ্জ-২ 154652 151399 1 306052
২২৬ ২২৬ সুনামগঞ্জ-৩ 189243 183767 6 373016
২২৭ ২২৭ সুনামগঞ্জ-৪ 189359 182813 13 372185
২২৮ ২২৮ সুনামগঞ্জ-৫ 270620 256836 2 527458
২২৯ ২২৯ সিলেট-১ 353186 327747 13 680946
২৩০ ২৩০ সিলেট-২ 188679 180253 0 368932
২৩১ ২৩১ সিলেট-৩ 211709 204289 2 416000
২৩২ ২৩২ সিলেট-৪ 267130 245802 1 512933
২৩৩ ২৩৩ সিলেট-৫ 221357 207391 0 428748
২৩৪ ২৩৪ সিলেট-৬ 256938 252155 0 509093
২৩৫ ২৩৫ মৌলভীবাজার-১ 172998 164816 2 337816
২৩৬ ২৩৬ মৌলভীবাজার-২ 157128 145892 0 303020
২৩৭ ২৩৭ মৌলভীবাজার-৩ 248109 238099 4 486212
২৩৮ ২৩৮ মৌলভীবাজার-৪ 246202 241688 2 487892
২৩৯ ২৩৯ হবিগঞ্জ-১ 236576 230340 5 466921
২৪০ ২৪০ হবিগঞ্জ-২ 200162 194590 4 394756
২৪১ ২৪১ হবিগঞ্জ-৩ 213298 206262 13 419573
২৪২ ২৪২ হবিগঞ্জ-৪ 278660 274049 2 552711
২৪৩ ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ 146269 129357 3 275629
২৪৪ ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ 265245 234201 2 499448
২৪৫ ২৪৫ ব্রাহ্মণবাড়িয়া-৩ 328182 296419 0 624601
২৪৬ ২৪৬ ব্রাহ্মণবাড়িয়া-৪ 230647 213256 6 443909
২৪৭ ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া-৫ 248737 226085 4 474826
২৪৮ ২৪৮ ব্রাহ্মণবাড়িয়া-৬ 147260 142413 1 289674
২৪৯ ২৪৯ কুমিল্লা-১ 225088 213528 0 438616
২৫০ ২৫০ কুমিল্লা-২ 196119 178947 1 375067
২৫১ ২৫১ কুমিল্লা-৩ 258905 241817 4 500726
২৫২ ২৫২ কুমিল্লা-৪ 215237 195319 3 410559
২৫৩ ২৫৩ কুমিল্লা-৫ 247155 229017 0 476172
২৫৪ ২৫৪ কুমিল্লা-৬ 324195 320575 7 644777
২৫৫ ২৫৫ কুমিল্লা-৭ 169361 159799 6 329166
২৫৬ ২৫৬ কুমিল্লা-৮ 196098 184732 3 380833
২৫৭ ২৫৭ কুমিল্লা-৯ 247765 230769 1 478535
২৫৮ ২৫৮ কুমিল্লা-১০ 276647 259579 1 536227
২৫৯ ২৫৯ কুমিল্লা-১১ 216923 204705 4 421632
২৬০ ২৬০ চাঁদপুর-১ 184802 171680 3 356485
২৬১ ২৬১ চাঁদপুর-২ 256500 244559 2 501061
২৬২ ২৬২ চাঁদপুর-৩ 282704 263628 2 546334
২৬৩ ২৬৩ চাঁদপুর-৪ 208603 192027 1 400631
২৬৪ ২৬৪ চাঁদপুর-৫ 269243 257433 3 526679
২৬৫ ২৬৫ ফেনী-১ 198759 186890 3 385652
২৬৬ ২৬৬ ফেনী-২ 225881 211194 3 437078
২৬৭ ২৬৭ ফেনী-৩ 263227 244965 2 508194
২৬৮ ২৬৮ নোয়াখালী-১ 233711 218714 0 452425
২৬৯ ২৬৯ নোয়াখালী-২ 186305 173775 1 360081
২৭০ ২৭০ নোয়াখালী-৩ 269886 241865 8 511759
২৭১ ২৭১ নোয়াখালী-৪ 366659 333677 3 700339
২৭২ ২৭২ নোয়াখালী-৫ 261779 242072 0 503851
২৭৩ ২৭৩ নোয়াখালী-৬ 178309 160874 2 339185
২৭৪ ২৭৪ লক্ষ্মীপুর-১ 144658 136644 0 281302
২৭৫ ২৭৫ লক্ষ্মীপুর-২ 254407 239558 5 493970
২৭৬ ২৭৬ লক্ষ্মীপুর-৩ 229709 214758 5 444472
২৭৭ ২৭৭ লক্ষ্মীপুর-৪ 218483 199676 1 418160
২৭৮ ২৭৮ চট্টগ্রাম-১ 199859 186811 4 386674
২৭৯ ২৭৯ চট্টগ্রাম-২ 259197 229267 1 488465
২৮০ ২৮০ চট্টগ্রাম-৩ 134720 125763 2 260485
২৮১ ২৮১ চট্টগ্রাম-৪ 235352 213016 12 448380
২৮২ ২৮২ চট্টগ্রাম-৫ 260903 241012 1 501916
২৮৩ ২৮৩ চট্টগ্রাম-৬ 178971 161017 0 339988
২৮৪ ২৮৪ চট্টগ্রাম-৭ 167531 151476 1 319008
২৮৫ ২৮৫ চট্টগ্রাম-৮ 282606 272122 1 554729
২৮৬ ২৮৬ চট্টগ্রাম-৯ 213906 202448 9 416363
২৮৭ ২৮৭ চট্টগ্রাম-১০ 249784 242631 29 492444
২৮৮ ২৮৮ চট্টগ্রাম-১১ 252333 242942 3 495278
২৮৯ ২৮৯ চট্টগ্রাম-১২ 184254 168440 1 352695
২৯০ ২৯০ চট্টগ্রাম-১৩ 207714 187532 0 395246
২৯১ ২৯১ চট্টগ্রাম-১৪ 165847 147665 1 313513
২৯২ ২৯২ চট্টগ্রাম-১৫ 270915 235144 0 506059
২৯৩ ২৯৩ চট্টগ্রাম-১৬ 219982 191287 5 411274
২৯৪ ২৯৪ কক্সবাজার-১ 290291 250198 1 540490
২৯৫ ২৯৫ কক্সবাজার-২ 206453 181398 0 387851
২৯৬ ২৯৬ কক্সবাজার-৩ 291099 254862 1 545962
২৯৭ ২৯৭ কক্সবাজার-৪ 192803 182879 6 375688
২৯৮ ২৯৮ খাগড়াছড়ি পার্বত্য জেলা 280206 273909 4 554119
২৯৯ ২৯৯ রাঙ্গামাটি পার্বত্য জেলা 263411 245859 2 509272
৩০০ ৩০০ বান্দরবান পার্বত্য জেলা 161775 153647 0 315422