প্রধান উপদেষ্টার একান্ত সচিব হতে পারছেন না মোজাম্মেল
তিনি বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন।
প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে মোহাম্মদ মোজাম্মেল হককে দায়িত্ব দেওয়ার পরদিনই সেই আদেশ বাতিল করেছে সরকার।
বুধবার পররাষ্ট্র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এতে বলা হয়, “মোজাম্মেল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার স্মারকটি অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে।”
এর আগে মঙ্গলবার এক আদেশে মোজাম্মেল হককে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একান্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (পলিটিক্যাল) অ্যান্ড ডেপুটি চিফ অব মিশন হিসেবে কর্মরত আছেন।
