১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাড্ডায় ফার্নিচার গুদামের আগুন নিয়ন্ত্রণে

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 10:44 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

ঢাকার বাড্ডা থানার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গুদামে লাগা আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ৯টা ৫৮ মিনিটে নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন বাহিনীর মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

এর আগে রোববার সকাল ৮ টা ৫৫ মিনিটে ওই ফার্নিচার গুদামে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।

আনোয়ারুল ইসলাম বলেন, “খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে আমাদের প্রথম ইউনিট গিয়ে কাজ শুরু করে।”

বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে কাজ করতে থাকলেও পূর্বাচল থেকে আরো দুটি ইউনিট ডেকে পাঠানো হয়।

তবে প্রয়োজন না হওয়ায় পূর্বাচলের দুটি ইউনিটকে পথ থেকেই ফেরত পাঠানো হয় বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।