Published : 29 Sep 2025, 02:56 PM
কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ জনকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার সকালে পুলিশের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ফয়জুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসনের তামান্না নুসরাত বুবলী।
সোমবার ভোরে বুবলীকে মোহাম্মদপুর থেকে এবং রোববার রাত সোয়া ১০টার দিকে নিকুঞ্জ এলাকা থেকে ফয়জুর রহমানকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছেন উপ কমিশনার তালেবুর রহমান
গ্রেপ্তার হওয়া বাকিরা হলেন-শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের সভাপতি ও তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য মো. মানিকুরুর রহমান (৩৫), জাতীয় শ্রমিক লীগের রামপুরা ওয়ার্ডের নেতা ও শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক শাকিল (৫৯), বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সম্পাদক ও শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের সদস্য আলম মাতবর (৫৮), শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের সাইফুল ইসলাম (৩৭), ঝিনাইদহ জেলার মহেশপুর থানা যুবলীগের মো. মকছেদ (৩৯), চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের কায়েম হোসেন (৪১), চকবাজার থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য রিয়াজউদ্দীন আহমেদ মানিক (৫০), বঙ্গবন্ধু সৈনিক লীগের নজরুল ইসলাম সুমন (৩৭ ), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এবাদুল হক সবুজ (৩৫), ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক হীরক (৬০) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আবিরুজ্জামান ওরফে আবির (২৫)।
গের বছর ৫ অগাস্টে সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপি, পুলিশ কর্মকর্তাসহ প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাদের জুলাই আন্দোলন ঘিরে হত্যা, হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।