নবম বিসিএস ফোরামে নতুন কমিটি
অভ্যুত্থানের পর আগের কমিটি অকার্যকর হয়ে পড়ায় নবম বিসিএস ফোরামের এই নতুন কমিটি হল।
পরিবর্তিত পরিস্থিতিতে বিসিএস নবম ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি সমিতির বিশেষ সাধারণ সভায় ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম নতুন কমিটির সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী মহাসচিব ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক জুলাই-অগাস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে কার্যনির্বাহী কমিটি অকার্যকর হয়ে পড়ায় নবম বিসিএস ফোরামের এক বিশেষ সাধারণ সভায় হয়।
“সভায় নবম বিসিএস ফোরামের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রাখার স্বার্থে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ২০২৪-২০২৬ মেয়াদের জন্য ৪১-সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে গঠিত হয়।”
আগের কমিটির সভাপতি ছিলেন সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, মহাসচিব ছিলেন এমবিআর এর সদস্য শোয়ায়েব আহমেদ।
