২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক-মহাসড়কে টোল আদায় নয়

হাই কোর্টের আদেশের আলোকে এর আগে এ নির্দেশনা দিয়েছিল সড়ক ও মহাসড়ক বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 12:09 AM

Updated : 02 Oct 2022, 12:09 AM

আদালতের আদেশের আলোকে টার্মিনাল ছাড়া আর কোনো সড়ক ও মহাসড়ক থেকে টোল আদায় করা যাবে না।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এ নির্দেশনা সব সিটি করপোরেশন ও পৌর মেয়রদের প্রতিপালন করতে বলেছে স্থানীয় সরকার বিভাগ।

সরকার বিভাগের পৌর- ১ শাখা ২৫ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বলেছে,  হাই কোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ এর গত ২১ এপ্রিলের আদেশের আলোকে টার্মিনাল ব্যতিরেকে কোনও সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য সব সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রদের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়।

“সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওই নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করেছে স্থানীয় সরকার বিভাগ।”