২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

এ নিয়ে সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৩৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 05:08 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

সারাদেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। 

এ নিয়ে সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৩৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

এ সময়ে সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ হাজার ২৪ জন। নতুন করে হাম শনাক্ত হয়ে ৭২ জনের।

সারাদেশের হাসপাতালগুলোতে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ২৬ হাজার ৯১১ জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২৩ হাজার ২২৫ জন।