২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই সনদ: দলগুলোর সঙ্গে আবার বসবে ঐকমত্য কমিশন

সবশেষ ৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 09:00 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। 

সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার পর এ সিদ্ধান্তের কথা জানায় কমিশন। 

ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকটি হয় রোববার। পরের দিন জাতীয় সংসদ ভবনের এলডি হলে হয় পর্যালোচনা বৈঠক। এ পর্যালোচনা বৈঠক থেকেই দলগুলোর সঙ্গে আবার বৈঠক করার সিদ্ধান্ত নেয় কমিশন।

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। 

ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

সবশেষ ৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক বৈঠক করে ঐকমত্য কমিশন। ২২ অগাস্ট ৩০টি রাজনৈতিক দলের মধ্যে ২৬টি রাজনৈতিক দল জুলাই সনদের খসড়ায় মতামত দিয়ে ঐকমত্য কমিশনে পাঠায়।

এরপর থেকে কয়েক দফা অনানুষ্ঠানিক বৈঠক হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে।