২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ, রবিসহ পাঁচ প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব প্রতিষ্ঠানকে প্রাথমিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 07:08 PM

Updated : 24 Sep 2026, 07:54 PM

দেশে ডিজিটাল ব্যাংক চালু করতে প্রাথমিক অনুমোদন পেয়েছে আরও পাঁচ প্রতিষ্ঠান। বিকাশ, রবি, বাংলালিংক ও স্কয়ারের যৌথ উদ্যোগসহ পাঁচ প্রতিষ্ঠানকে প্রাথমিক সম্মতিপত্র বা লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এগুলো হল- বিকাশের বিকাশ ডিজিটাল ব্যাংক, রবি আজিয়াটার বুস্ট ডিজিটাল ব্যাংক, বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপের যৌথ উদ্যোগ নোভা ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে ও কড়ি।

এগুলোর মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অনুমোদন পাওয়া কড়ি রয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার এ সিদ্ধান্ত হওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি বলেন, “আজকের পর্ষদ সভায় আগে অনুমোদন দেওয়া কড়িসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। এখন লেটার অব ইনটেন্ট (এলওআই) প্রদান করা হবে। প্রয়োজনীয় শর্ত পূরণ করলে তাদের চূড়ান্ত লাইসেন্স দেওয়া হবে।”

পুরানো খবর:

ডিজি টেন ব্যাংক পিএলসি: ডিজিটাল ব্যাংক আনছে দশ ব্যাংকের জোট
নগদ, কড়িসহ ডিজিটাল ব্যাংক হচ্ছে আটটি
সরকারের শেষ সময়ে ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা হল বাংলাদেশ ব্যাংকে
ডিজিটাল ব্যাংক চায় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো