২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে বাস-ট্রাকের মাঝে পড়ে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

পল্টন মোড়ে  ইউনিক পরিবহনের একটি বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাকের সংঘর্ষের মধ্যে অটোরিকশাটি পড়ে গেলে এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 11:33 AM

Updated : 10 Sep 2026, 12:23 PM

রাজধানীর পল্টনে বাস ও ট্রাকের সংঘর্ষের মাঝে চাপা পড়ে অটোরিকশার এক যাত্রী মারা গেছেন।

পল্টন থানার এসআই মো. আরিফ উল্লাহ জানিয়েছেন, রোববার ভোর পাঁচটার দিকে পল্টন মোড়ে  ইউনিক পরিবহনের একটি বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাকের সংঘর্ষের মধ্যে অটোরিকশাটি পড়ে গেলে এই ঘটনা ঘটে।

নিহত রিকশা যাত্রী  ৬০ বছর বয়সী জাকির হোসেন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ছিলেন; তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভুইয়ায়।

এই দুর্ঘটনায় চালক আহত হয়েছেন বলে জানিয়েছেন এসআই আরিফ। 

তিনি বলেন, “তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ৬ টা ৫ মিনিটে মিনিটে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।"

নিহত জাকিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে এসআই আরিফ জানিয়েছেন।