Published : 08 Jul 2026, 07:38 PM
বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি করে পাঠাচ্ছে সরকার।
গ্রেড-১ রাষ্ট্রদূত পদমর্যাদায় তাকে এক বছরের চুক্তিতে এই দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অনলাইনে বিএনপির পক্ষে জনমত তৈরিতে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত ওয়াহিদুজ্জামানের ব্যক্তিগত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশে স্নাতক ও স্নাতকোত্তর করা ওয়াহিদুজ্জামান এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন।