২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসা থেকে হেঁটে গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রী

ছুটির দিনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 06:49 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাসা থেকে হেঁটে গুলশানে বিএনপি কার্যালয়ে গেলেন দলের চেয়ার‌ম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী ছুটির দিনে দলের কার্যালয়ে আসেন এক অনুষ্ঠানে যোগ দিতে। সিটি করপোরেশনগুলোর প্রশাসক-মেয়রদের নিয়ে এ অনুষ্ঠান।

“ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে দিতেই এ অনুষ্ঠান আয়োজন করা হয়।”

রোজার ঈদের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।