১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

র‍্যাবের নতুন মুখপাত্র মুনীম ফেরদৌস

একই আদেশে আরও চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

র‍্যাবের নতুন মুখপাত্র মুনীম ফেরদৌস
মুনীম ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 06:20 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পেয়েছেন র‌্যাব-৫ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি আরাফাত ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আরাফাতকে র‌্যাব-৮ এর অধিনায়ক করে বরিশালে বদলি করা হয়েছে।

সোমবার র‌্যাব মহাপরিচালক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই আদেশে আরও তিন কর্মকর্তাকে বদলির সিদ্ধান্তের কথা জানানো হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র‌্যাব সদর দপ্তরে বদলি করা হয়েছে অপারেশন্স উইংয়ের পরিচালকের দায়িত্ব দিয়ে। র‌্যাব-৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে একই পদে বদলি করা হয়েছে র‌্যাব-৩ এ। আর র‌্যাব-৩ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফিরোজ কবীরকে একই পদে বদলি করা হয়েছে র‌্যাব-৫ এ।