২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

নিরাপত্তা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।

স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 09:30 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুরত্বারোপ করেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। নিরাপত্তা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। বৈঠকে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইউনূস। 

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন ইউনূস।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

এছাড়া, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বৈঠকে উপস্থিত ছিলেন।

সেখানে ছিলেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।