১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘হিমলুং হিমাল’ পর্বত অভিযানে যাচ্ছেন ২ বাংলাদেশি

তাদের অভিযাত্রা শুরু হবে ১০ অক্টোবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 10:36 PM

Updated : 11 Sep 2026, 05:23 PM

সাত হাজার ১২৬ মিটার উচ্চতার ‘হিমলুং হিমাল’ পর্বত অভিযানে যাচ্ছেন দেশের দুই পর্বতারোহী।

শনিবার বিকালে ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসে দুই পর্বতারোগী এ অভিযাত্রার কথা জানান। 

এদের একজন শাহ্ আলম সিদ্দিকী, যিনি লালন সিদ্দিকী নামেও পরিচিত। তিনি পেশায় একজন চিকিৎসক।  আরেকজন সালাউদ্দীন আহামেদ; পেশায় কম্পিউটারের প্রকৌশলী।

এর আগে দুজনই হিমালয়ের মেরা পিকসহ একাধিক পর্বত আরোহণ করেছেন। 

আগামী ১০ অক্টোবর তারা  ‘হিমলুং হিমাল’ আরোহণের যাত্রা শুরু করবেন বলে সংবাদ সম্মেলনে জানান তারা।

পর্বতটির অবস্থান নেপালের গান্ধকী প্রদেশের মানাং জেলার নার-ফু উপত্যাকায়। এটি অন্নপূর্ণা রেঞ্জের উত্তর-পূর্ব দিকে মানাসলু অঞ্চলে তিব্বত সীমান্তের কাছাকাছি। 

সংবাদ সম্মেলনে বলা হয়, হিমলুং হিমাল ৮ হাজারি পর্বতারোহণের ‘গেটওয়ে’ হিসেবে বিবেচিত। প্রতি বছর হাজারো পর্বতারোহী এই পর্বতের চূড়ায় যান।

১৯৯২ সালে জাপানের একটি পর্বতারোহী দল সর্বপ্রথম হিমলুং হিমালের চূড়ায় ওঠেন।