১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সফরকালে তিনি হাওয়াইতে ‘দ্যা ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশন-২০২৪’ এ অংশ নেবেন।

যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 04:42 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ইন্দো-প্যাসিফিক স্থলবাহিনী বিষয়ক সম্মেলন ও প্রদর্শনীতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন।

অ্যাসোসিয়েশন অব ইউনাইটেড স্টেট আর্মি’র (এইউএসএ) সভাপতি ও সিইও অবসরপ্রাপ্ত জেনারেল রবার্ট বি. ব্রাউনের আমন্ত্রণে সরকারি সফরে তিনি যুক্তরাষ্ট্রের গিয়েছেন বলে সোমবার জানায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে ‘দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশন-২০২৪’ এ অংশ নেবেন। মঙ্গলবার শুরু হয়ে এ সম্মেলন বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এ সম্মেলনের লক্ষ্য।

“সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।”

আগামী ১৯ মে সেনাপ্রধানের দেশে ফেরার সূচি রয়েছে।