২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবি ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ

বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, বলেন শেরে বাংলা থানার ওসি।

এডিবি ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 09:53 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে সেখানে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

শেরে বাংলা থানার ওসি ইমাউল হক বলেন, এডিবি ভবনের সামনের সড়কে বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

অপরাধীদের শনাক্তের চেষ্টা শুরু করেছে থানা পুলিশ, বলেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চব্বিশের জুলাই আন্দোলন দমানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গত কয়েকদিন থেকে বিক্ষিপ্তভাবে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁও আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি ককটেল ফাটানো হয়।

এতেও কারও আহত হওয়ার তথ্য পায়নি পুলিশ।